ভেজালমুক্ত খেজুরের গুড় চেনার উপায়

 

রাজশাহীর খেজুরের গুড়


🎅 শীতের আমেজ শুরু হলেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠা-পুলির উৎসব। আর শীতকালীন এই সব পিঠা বানাতে সবচেয়ে বেশী প্রয়োজন হয় খেজুর গুড়ের।
👉 তবে পিঠার আসল স্বাদ পেতে গুড়টা অবশ্যই খাটি হতে হবে।

👉 তাই আসুন জেনে নেই কিভাবে খাটি গুড় চিনবেন?
✔️ বাজারে গেলেই দেখবেন, একেক দোকানে গুড়ের রং একেক রকম। কোনোটা হালকা খয়েরি, কোনোটা একটু লালচে, কোনোটা বা আবার কমলা রঙের বা হলদেটে। খেয়াল রাখবেন, ভালো গুড় হবে সব সময় গাঢ় খয়েরি রঙের বা একটু কালচে রঙের অথবা গাঢ় বাদামি রঙের ।

✔️ চিনি মিশ্রিত গুড় সবসময় একটু শক্ত হয়। তাই গুড় কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি বেশ ভালো মানের। ধার কঠিন হলে বুঝবেন গুড়টি খাটি নয়।

✔️ যদি গুড় একটু হালকা তিতা স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড় বহু ক্ষণ ধরে জ্বাল দেয়া হয়েছে। পুরনো ও ভেজাল গুড় নোনতা হয়। আর অতিরিক্ত জ্বাল দেওয়ার ফলে তিতা ভাব চলে আসে গুড়ে।

✔️ গুড় যদি দেখাতে বেশী ঝকঝকে দেখা যায় হয়, তবে বুঝবেন এই গুড়ের সাথে চিনি মিক্সড করা হয়েছে।

✔️ কেনার সময় একটু গুড় ভেঙে মুখে দিয়ে দেখুন। জিভে নোনতা স্বাদ লাগলে বুঝবেন এই গুড় খাঁটি নয়।

✔️ অনেক অসাধু ব্যাবসায়ী গুড়ে চকের গুড়া মিশিয়ে দেন। এ ব্যাপারে একটু সতর্ক থাকা প্রয়োজন। পানিতে ভিজানো পর যদি সাদা সাদা কিছু ভেসে উঠে তাহলে বুঝতে হবে এতে চকের গুড়া মিশানো আছে।

👆 উপরোক্ত বিষয়গুলো যদি খেয়াল করে গুড় কেনা হয় তাহলে আশা করা যায় আপনি আসল খেজুরের গুড়ের 😋মজা নিতে পারবেন। ধন্যবাদ

 
.
🔥রাজশহীর ভেজালমুক্ত আসল 🍂খেজুরের গুড় নিতে চাইলে ফোন করুন নিচের নাম্বারে।
📞01611-50 07 77
📞01537-36 49 06

Comments