ভেজাল খেজুরের গুড় তৈরি করতে যা যা মেশানো হয়
👉এই পর্বে ভেজাল খেজুরের গুড় তৈরি করতে কি মেশানো হয় সে সম্পর্কে লেখার চেষ্টা করবো ইনশা-আল্লাহ।
.
👉এই পর্বের শুরুতেই আপনাদের জন্য দুইটা ধাঁ ধাঁ দিলাম দেখি কে কে পারেন।
ধাঁধা ০১ – আল্লাহর কি কুদরত, লাঠি ভরা শরবত।
ধাঁধা ০২ – কেটে শুকনো কাঠ, নামে হাড়ি ভরা রস।
.
😠এক শ্রেণির অসৎ মানুষ, অতি মুনাফালোভী ব্যবসায়ী আল্লাহর এসব নেয়ামতকে বিষ করে তুলছে। বেশী মুনাফার লোভে তারা ভেজাল খেজুরের গুড় তৈরি করছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
.
👉তাই আসুন জেনে নেই খেজুরের গুড় ভেজাল করতে কি কি মেশানো হয়ঃ
✔️ চিনি – চিনির দাম যেহেতু গুড়ের চেয়ে কম এই জন্য গুড়ে চিনি মেশানো হয়।
✔️ টি ব্যাগ – অনেক সময় চিনি বেশী মেশানোর কারণে সাদা সাদা হয়ে যায়। তখন আবার কালচে ভাব আনার জন্য টি-ব্যাগ ব্যবহার করা হয়।
✔️ অনেকেই কালচে গুড় নিতে চাই না এই জন্য কিছু কিছু ব্যবসায়ী সাদা করার জন্য চকের গুড়া ব্যবহার করে।
✔️ অনেকেই আবার সাদা করার জন্য হাইড্রোজ, ফিটকারী বা ইউরিয়া ব্যবহার করে।
✔️ অধিক পরিমাণে চিনি ব্যবহার কারণে জ্বাল দেওয়ার সময় ফেনা তৈরি হয়। এই ফেনা কমানো জন্য আবার সরিষার তৈল ব্যবহার করা হয়।
✔️ কেউ আবার চিনি, রং, হাইড্রোজ, সোডা, ফিটকিরি, পাথুরে চুন ও বিশেষ গাছের ছালের গুঁড়া দিয়ে গুড় তৈরি করছে।
👉তাই গুড় কেনার সময় সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ।
রাজশাহীর অরজিনাল খেজুরের গুড় নিতে কল করুন নিচের নাম্বারে
01537-36 49 06
01611-50 07 77
অথবা নক করুন আমাদের ফেসবুক পেজে

Comments
Post a Comment