রাজশাহীর খেজুরের গুড় ও শীতের পিঠা



রাজশাহীর খেজুরের গুড় ও শীতের পিঠা


😋 পিঠা-পুলির সাথে খেজুরের গুড়ঃ
খেজুরের গুড় তো খাবেন, কিন্ত তার আগে জানা প্রয়োজন কোন কোন পিঠা খেজুরের গুড়ের সান্নিধ্যে অসাধারন সুস্বাদু হয়ে ওঠে।
.
1⃣ পায়েস – শীতের সকাল। বাজারে এসেছে নতুন গুড়। সেই মিষ্টি গুড়ের জিভে জল আনা রেসিপির মধ্যে অন্যতম হলো খেজুর গুড়ের পায়েস।
.
2⃣ ভেজানো চিতই পিঠা- শীতের সকালে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে খেজুরের গুড় দিয়ে ভিজিয়ে রাখা চিতই পিঠা খাওয়ার মজাই আলাদ।
.
3⃣ ভাঁপা পিঠা – রাত্রি বেলায় চুলার চার পাশে বসে খেজুরের পাটালিী গুড় দিয়ে তৈরি মায়ের হাতের বানানো সেই অসাধারন ভাঁপা পিঠার কথা কি মনে পড়ে?
.
4⃣ পুলিপিঠা – খেজুরের গুড় আর দুধ দিয়ে ভিজিয়ে রাখা অসাধারন সুস্বাদু আরেকটি পিঠা হলো পুলি পিঠা।
.
5⃣ সেমাই পিঠা – গ্রামে যখন কয়েকজন মিলে হাতে কেটে সেমাই পিঠা তৈরি করে সেটা দেখতেই অনেক মজা লাগে। খেজুরের গুড় দিয়ে রান্না করার পরের স্বাদের কথা না হয় নাই বললাম।
.
👉 এ ছাড়াও আরও অনেক পিঠাই খেজুরের গুড় দিয়ে তৈরি হয়।
😋 আসল খেজুরের গুড় দিয়ে তৈরি অসাধারন এই সব পিঠার স্বাদ গ্রহন করুন আর শীতের সকালের মিষ্টি রোদ উপভোগ করুন।
.

Comments