খেজুরের গুড় তৈরি করার পদ্ধতি


রাজশাহীর খেজুরের গুড়


🥺️ কষ্ট ছাড়া কখনও কেষ্ট মেলে না। খেজুর গুড় খাইতে যেমন মিষ্টি তেমনই এর পিছনে রয়েছে খেজুরের কাটার আঘাত এবং অনেক নির্ঘুম রজনী।

😋 সুস্বাদু গুড় তৈরি করার জন্য যেমন দরকার প্রথম দিনের রস, ঠিক তেমনি দরকার 💪পাকা হাত। কারণ সঠিক মাত্রা অনুযায়ী জ্বাল না দিলে রং এবং স্বাদ দু’টাই নষ্ট হয়ে যায়।

👉তাই যদি না হবে তাহলে বিচ্ছেদের পরেও দুই হাঁড়ি খেজুর রস নিয়ে মোতালেফ মিয়াঁর ছোটা লাগে না আগের বউ মাজু খাতুনের কাছে। কারণ, 😔নতুন বউ ফুলবানুর হাতে ওই জাদু নেই। ফুলবানুর পাক দেওয়া গুড় বাজারে বিকোয় না।

👌পাঠক হয়তো ভাবছেন মোতালেফ মিয়াঁ আর মাজু খাতুনেরা আবার কোথা থেকে এল।
👌ঠিকই, খেজুর রস আর গুড় তৈরি নিয়ে অপূর্ব এক জীবননিষ্ঠ গল্প লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। গল্পের নামও ‘রস’। আপনারা চাইলে গল্পটি পড়ে নিতে পারেন।

🔥খেজুরের গুড় তৈরির পদ্ধতিঃ
✔️ খেজুরের গুড় তৈরির করার জন্য ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে রস সংগ্রহ করতে হয়।
✔️ রস সংগ্রহ করার কলসগুলো চুন দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হয়।
✔️ একটি গাছ থেকে দুই/তিনবার রস সংগ্রহ করার পর আবার ৩/৪দিন বিরতি দিতে হয়।
✔️ রস ছাকনি দিয়ে ছেকে প্রায় ৩ ঘন্টা আগুনে জ্বাল দিতে হয়।
✔️ রস জ্বাল দেওয়ার সময় তার মধ্যে বিশেষ ধরনের হাতা দিয়ে সবসময় নাড়তে হয়।
✔️ গুড় তৈরির জন্য চুলা থেকে ঘনীভূত রস নামানোর সময় নিশ্চিত করতে চাইলে হাতলের সাহায্যে এক চিমটি পরিমাণ গুড় কিছু ঠান্ডা পানিতে ছেড়ে দিতে হবে।
গুড় দ্রুত জমাট বদ্ধ হলে বুঝতে হবে গুড় চুলা থেকে নামানোর উপযোগী হয়ে গেছে এবং চুলা থেকে কড়াই নামিয়ে দ্রুত ঠান্ডা করতে হবে।

রাজশহীর আসল 🍂খেজুরের গুড়ের স্বাদ নিতে ফোন করুন নিচের নাম্বারে
📞01611-50 07 77
📞01537-36 49 06

Comments