রাজশাহীর খেজুরের গুড়

 

রাজশাহীর খেজুরের গুড়

রসের ঝাঝালো গন্ধে মঁ মঁ করছে সারা বাড়ি। নতুন খেজুরের গুড়ের সুমিষ্ট গন্ধ ছড়িয়ে গেছে দূর দূরান্তে।


শাকিল এসেছে তার প্রিয় বন্ধু হাবিব এর সাথে তাদের বাড়িতে। হাবিবদের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায়। শীতকালে এখানকার প্রতিটি ঘরে ঘরে চলে নতুন খেজুরের গুড় দিয়ে তৈরি শীতের নানা পিঠা উৎসব। যেমন: দুধ চিতই, ভাপা পিঠা, পুলি পিঠা, সেমাই পিঠাসহ আরও লোভনীয় সব পিঠা।


শাকিলের আসার কারণে হাবিবদের বাড়িতেও জমে উঠেছে পিঠা উৎসব। হাবিবের মা গতরাতে দুধ চিতই তৈরি করেছিলো আজ ভাপা পিঠা ও পুলি পিঠা বানাবে।


শাকিলের খুবই মজা লাগছে কারণ ছোট বেলা থেকেই শহরে থাকার কারণে সে এই সমস্ত পিঠার কথা শুধু বইতে পড়েই এসেছে। আজ নিজ চোখে সে সমস্ত পিঠা বানানো দেখে তার খুবই মজা লাগছে।


সুস্বাদু এই সব পিঠার মজা নিতে আপনিও চলে আসতে পারেন রাজশাহীতে। কারণ রাজশাহীর খেজুরের গুড়ের সুখ্যাতি সারাদেশ ব্যাপী।


অথবা আপনি চাইলে শহরে থেকেও পরিবারের সাথে মজা করে শীতের সুস্বাদু সব পিঠার স্বাদ নিতে পারেন কারণ পল্লী পণ্য আপনার বাড়িতে পৌছে দিবে 100% চিনিমুক্ত এবং কেমিক্যালমুক্ত রাজশাহীর সেই বিখ্যাত খেজুরের গুড়।


তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন নিচের নাম্বারে কল করে আর পরিবারকে নিয়ে মেতে উঠুন শীতের পিঠা উৎসবে।

 

 

Comments