Posts

খেজুরের গুড়ের ইতিহাস

Image
  কৃত্তিবাসের নলেন গুড় / জয়নগরের মোয়া রাজশাহীর মিষ্টি আম / খাজা কাঁঠালের কোয়া সাতক্ষীরার চিংড়ি / সুন্দরবনের মউ এনে যদি দিতে পার / বাসবে ভালো বউ। খেজুরের গুড়ের আরেক নাম নলেন গুড়। খেজুরের গুড় ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। কিন্তু প্রশ্ন হল, খেজুরের রস থেকে তৈরি গুড়ের নাম নলেন গুড় হল কীভাবে! . এর উৎস খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, দ্রাবিড়ীয় শব্দ ‘ণরকু’ শব্দ থেকে নলেন শব্দটি এসেছে। আর ‘ণরকু’ শব্দের অর্থ হল ছেদন করা বা কাটা। অন্যদিকে হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায় এর মতে নরুন থেকে নলেন শব্দের উৎপত্তি। নরুন শব্দের অর্থও ছেদন করা বা কাটা। খেজুর গাছ থেকে রস বের করতে গুড় প্রস্তুতকারীরা প্রথমে দা দিয়ে চেঁছে দেয় তারপর নরুনে ফুটো করে ও তার থেকে রস চুঁইয়ে চুঁইয়ে হাঁড়িতে পড়ে। এখান থেকেও নলেন গুড় নামের উদ্ভব হতে পারে বলে ধরে নেওয়া হয়। এই নলেন গুড়ের আরও একটা নাম আছে—লালি গুড়। খেজুর গাছ প্রত্যেকদিন কাটলে গুড়ের মান বজায় থাকে না। তাই সপ্তাহে তিনদিন মাত্র রস নির্গত করা হয় এবং তিনদিন গাছকে বিশ্রাম দেওয়া হয়। প্রথম দিনের রস থেকে তৈরি গুড়কেই মূলত নলেন গুড় বলা হয়। এই গুড়টা স্বাদে গন্ধে থাকে ভরপুর। দ্বিতীয় ও...

রাজশাহীর খেজুরের গুড়

Image
🎅 শীতকাল অথচ খেজুরের গুড় নিয়ে লেখা-লেখি হবে না তা কি হয়! আমার লেখনি শক্তি অতটা ভালো না তারপরও খেুজুরের গুড় নিয়ে ধারাবাহিক কিছু একটা ✍ লেখার চেষ্টা করবো ইনশা-আল্লাহ। আজকের পর্বে রাজশাহীর খেজুর গুড় নিয়ে কথা বলবো। 🔥রাজশাহীর খেজুর গুড়ঃ শীতের সকাল। হিম শীতল আবহাওয়া। চারিদিকে কুয়াশায় ঢাকা। কিছুই চোখে দেখা যায় না। তবে কুয়াশায় চোখের দৃষ্টি আটকালেও ঘ্রাণ কিন্তু আটকায় না। চারিদিকে খেজুরের গুড়ের মৌ মৌ মিষ্টি গন্ধে ভরা। 🤦যেখানেই থাকুন চোখ বন্ধ করে আপনিও একবার ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করতে পারেন। 👉তবে ঘ্রাণটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যশোর বা রাজশাহী যেতে হবে। কারণ খেজুরের গুড়ের জন্য যশোর ও রাজশাহী বিখ্যাত। 👉ট্রাস্টেড সোর্স থাকলে অবশ্য আপনি দালান-কোঠার শহর থেকেও আসল খেজুরের গুড়ের ঘ্রাণ পেতে পারেন। কিন্তু শীতের সকালে খেজুর গাছ থেকে রস নিয়ে এসে চুলায় যখন জ্বাল দেওয়া হয় সেই ঘ্রাণটা সত্যিই অনন্য। 👉শীতের মৌসুমের শুরুতেই রাজশাহীতে জমে উঠেছে খেজুর গুড়ের হাট। ঘন কুয়াশা ও ঠাণ্ডার মধ্যে গাছিরা খেজুর রস সংগ্রহ করেন। পরে তা জ্বাল দিয়ে তৈরি করেন খেজুর গুড়। 👉রাজশাহীতে খেজুর গাছের সংখ্যা প্রায় ৭ লাখ ৮০ হাজার।...